আরমান আলিফের অপরাধী গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে পরিচিতি লাভ করেন ‘আনান’। শাওন গানওয়ালার ‘বেপরোয়া মন’ গানের মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসেন শাকিলা পারভীন। এবার আনান-শাকিলা জুটি একটি একটি গান নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। সার্জেন্ট দ্বীন ইসলামের গাওয়া ‘সিগারেটের নেশা’ শিরোনামের এই গানটিতে অভিনয় করেছেন তারা। গানটি লিখেছেন শ্রাবন এবং সুর করেছেন মাছুম। মিউজিক কম্পোজিশনে ছিলেন অরন্য আকন্দ। ভিডিওটির চিত্রগ্রহন ও পরিচালনা করেছেন কাওসার। গানটি সম্পর্কে দ্বীন ইসলাম বলেন, ‘এই প্রথম একটি ভিন্ন ধরনের গান করলাম। গানটি অনেক সময় ও যতœ নিয়ে করেছি। আশা করি গানটি শুনলে সবার পছন্দ হবে।’ গানটি ১৮ নভেম্বর সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানান এই সংগীতশিল্পী। উল্লেখ্য, দ্বীন ইসলাম বাংলাদেশ পুলিশের থিম সং গেয়ে আলোচনায় আসেন।

Comments
Post a Comment