এবার লাঙ্গল কাঁধে তুলে নিলেন দুই বাংলার হট এবং সেন্সেশন কমেডি কিং হিরো
আলম।
না, তিনি কোন হাল চাষের জন্য বা মারামারির জন্য লাঙ্গল নেন নি। তিনি লাঙ্গল
মার্কায় জাতীয় পার্টির মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জাতির শিক্ষিত ও ভদ্র মস্তিষ্ককে
বুঝাবার জন্য যে সবাই চাইলে সব করতে পারে। তিনি নিজেকে এমপি পদেই যোগ্য মনে করছেন। তিনি
প্রত্যাশা করেন তিনি এমপি হবেনই। আর তার আশা পূরণ হলে তার আসনের সবাইকে বিনা ভাড়ায়
ডিশ সংযোগ দেবেন (তিনি কখনই বলেন নি)।
তিনি প্রতিক্রিয়ায়
বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে
প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছি। আমার হাতে মনোনয়ন তুলে
দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ
সোহেল রানা। তিনি আমার গুরুজন’।
এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হবারও
প্রত্যাশা করেন এই গুণী কমেডি স্টার।

Comments
Post a Comment