মিউজিক ভিডিও নিয়ে ফাহমিদা

খুব শীঘ্রই তিনটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী । গানগুলোর মধ্যে বীরাঙ্গনাদের নিয়ে একটি গান রয়েছে। বীরাঙ্গনাদের নিয়ে গানটি ‘বীরাঙ্গনার গানঃ একমুঠো অন্ন’ শিরোনামে প্রকাশ করছেন।
গানটির কথা লিখেছেন মো. মঞ্জুর--উল-আলম চৌধুরী, সুর করেছেন দ্বৈতভাবে শেখ সাদী খান ও মঞ্জুর-উল-আলম চৌধুরী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তাহমিনা মুক্তা। মহান ১৬ ডিসেম্বর একটি ইউটউব চ্যানেলে থেকে ভিডিওটি প্রকাশ পাবে বলে জানা গেছে। এছাড়া বাকি দু’টি গান হচ্ছে ‘চোখের কার্নিশে’ এবং ‘মৌনতা একে যাবে’। এর মধ্যে ওয়ালিদ আহমেদ’র কথায় ‘চোখের কার্নিশে’ গানটির সুর-সঙ্গীত করেছেন সজীব দাস। গানটির ভিডিও নির্মাণ করেছেন ওয়ালিদ আহমেদ। অন্যদিকে ‘মৌনতা একে যাবে’ গানটির কথা লিখেছেন আশরার সাদেকা। সুর করেছেন পিলু খান। এর ভিডিওটি নির্মাণ করেছেন রায়হান রাফি। গানগুলো প্রসঙ্গে ফাহিমদা নবী বলেন, ‘প্রতিটি গানেই সুন্দর গল্প আছে। কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে গানগুলো খুবই ভালো হয়েছে। গানগুলো শুনলে যে কারোরই ভালো লাগবে।’

Comments