অনেকদিন যাবত যিনি দেশের বাইরে বাস
করছেন। তিনি মডেল অভিনেত্রী
মিলা হোসেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার স্বামী
জাকারিয়া মাসুদ জিকোর সঙ্গে বসবাস করছেন। যখনই কাজের ডাক পড়ে তখনই চলে আসেন বাংলাদেশে।
ঢাকায় এসে বিভিন্ন নাটক টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে
কাজ করেন। মিলা হোসেন মডেল এর পাশাপাশি অভিনেত্রী হিসেবেও বেশ জনপ্রিয়। তিনি বাংলাদেশের
সংস্কৃতিকে ভালোবাসেন তাই দেশের কাজগুলো করতে পছন্দ করেন তিনি। তাই দেশে এসেই নাটক
টেলিফিল্মের কাজে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। মিলার মঞ্চ নাটকে কাজ করার খুব শখ।
কিন্তু সময়ের সাথে মিলছিল না। ২০০৩ সালের দিকে ‘রক্তকরবী’ নাটকে অভিনয় করার কথা থাকলেও
শেষ পর্যন্ত নিউইয়র্কে চলে যাবার কারণে মঞ্চে আর পা ফেলার সুযোগ হয়নি তার। অবশেষে
নিউইয়র্কেই সুযোগ মিলল মঞ্চে কাজ করার। গত
১১ নভেম্বর নিউইয়র্কের লংআইল্যান্ডের লেবিটাউন কমিউনিটি হলে প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের
সংগঠন ‘শিল্পাঙ্গন’ এর আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়। সেখানে তারা একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চস্থ করে। নাটকের
নাম ‘এই খানে দরজা ছিলো’। নাটকটির রচয়িতা ডা. আমার আশরাফ এবং নির্দেশক ছিলেন ডা. নজরুল
ইসলাম। এই মঞ্চ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে
দেন মিলা হোসেন। দর্শক সারিতে কন্ঠশিল্পী সুবীরনন্দী, প্রিয়া ডায়েস, তনিমা হাদীও ছিলেন। মিলা
বলেন, ‘অবশেষে মঞ্চে অভিনয়ের স্বপ্নটা পূরণ হলো। তবে দর্শকের কাছ থেকে এতো সাড়া পাবো
ভাবতেও পারিনি। আমি সত্যিই অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।’ এদিকে দীর্ঘদিন পর আমেরিকার
বিভিন্ন নান্দনিক লোকেশনে ধারণকৃত একটি মিউজিক ভিডি তে মডেল হয়েছেন মিলা হোসেন। দীর্ঘদিন
পর তিনি কোন মিউজিক ভিডিওর মডেল হলেন। এলিটা করিমের গাওয়া ‘ এই শহরের বুকে তুমি আর
আমি, এই শহরই তোমার আমার ঘর বাড়ি’ গানটিতে
মডেল হয়েছেন তিনি। গানটি লিখেছেন নিউইয়র্ক প্রবাসী সারোয়ার হাবিব এবং সুর সঙ্গীতায়োজন
করেছেন নাসিম দুর্জয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সারোয়ার হাবিব। শিগগিরই গানটি ইউটিউবে
এবং বাংলাদেশের কয়েকটি চ্যানেলে প্রকাশ পাবে। আমেরিকার পেশাদার মানুষদের সঙ্গে কাজ
করায় নতুন মিউজিক ভিডিওটি সত্যিই অনেক ভালো হয়েছে। এলিটার গায়কী এবং গানে গানে আমার
উপস্থাপন দর্শককে মুগ্ধ করবে আমি নিশ্চিত।’ 
Comments
Post a Comment