মা’কে নিয়ে গাইলেন কলকাতার সুমনা সামন্ত



প্রথমবারের মতো শানের সুর করা একটি গানে কন্ঠ দিলেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুমনা সামন্ত মুখার্জি।
গানটির শিরোনাম ‘মা’। গানের কথা লিখেছেন মৌ মধুবন্তী। এই ‘মা’ গানে সুমনার সঙ্গে গেয়েছেনও শান। কলকাতা থেকে মুঠোফোনে সুমনা বলেন,একজন সন্তান দেশের বাইরে থাকেন। তার মধ্যে মা’কে বহুদিন না দেখার যে কষ্ট থাকে তাই এই গানে তুলে ধরা হয়েছে। মৌ মধুবন্তী অসাধারণ গানের কথা লিখেছেন। গান গাওয়ার সময় মাকে বহুদিন না দেখার যে কষ্ট তা আমাকেও প্রচন্ড আবেগী করে তুলেছিলো। চেষ্টা করেছি আমি আবেগ দিয়ে, দরদ দিয়ে গাইতে। শ্রোতারাই ভালো বলতে পারবেন কেমন গেয়েছি। আর শানের সঙ্গে এবারই আমার প্রথম কাজ হলো। শান সত্যিই অসাধারণ সুর করেন। গায়ও দারুণ। আমি মুগ্ধ তার সঙ্গে গাইতে পেরে।’ সুমনা জানান আগামী ডিসেম্বরে ‘অহর্নিশ অডিও চ্যানেল’ থেকে গানটি প্রকাশ পাবে।

Comments