এ নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘বর্ণ’-এ দেখা যাবে তিশাকে। তাকে ঘিরেই তিন যুবকের প্রেম ছুড়াছুড়ির গল্প এটি। এ নাটকে অভিনয় করার প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘গল্পটা একটু অন্যরকম মনে হয়েছে আমার কাছে। আমার চরিত্রে প্রাণবন্ত ও সতেজ অভিনয়ের চেষ্টা করেছি। আশা করি, সবার ভালো লাগবে।’ ‘ডেড বল’ প্রসঙ্গে হাসিব খান বললেন, ‘স্কুল-কলেজের জীবনে এমন গল্প সবারই থাকে। তাই বলা যায়, গল্পটা চেনা। তবে প্রেজেন্টেশনে নতুনত্ব আনার চেষ্টা করেছি; যেটা দর্শকদের আলাদা অনুভূতি জোগাবে। আশা করছি ভালো কিছু হবে।’ নাটকটিতে তানজিন তিশা ছাড়াও ফারহান আহামেদ জোভান, সাইদ জামান শাওন, শহিদুল্লাহ সবুজ ও আশিক হায়দার বিশালসহ আরও অনেকে অভিনয় করেছেন। নাটকটি আগামী শুক্রবার নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে।

Comments
Post a Comment