পরিবর্তনে ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু



গীটারের যাদুকর ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে গানে গানে স্মরণ করলেন চার তরুণ সঙ্গীত শিল্পী। তারা হলেন তানভীর তারেক, শুভ, কর্ণিয়া ও বৃষ্টি। উপস্থাপক আনজাম মাসুদের পরিকল্পনায় এই ট্রিবিউট গানটির সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।
দীর্ঘ ২৩ বছর ধরে সাথে আইয়ুব বাচ্চু’র সঙ্গে তানভীর তারেক-এর সম্পর্ক। তানভীর তারেক গাইবেন ফেরারী এই মনটা আমার’ শিরোনামের এ গানটি। একই সাথে আইয়ুব বাচ্চুর তত্ত্বাবধানে ডিরকস্টার রিয়েলিটি শো থেকেই তারকা হওয়া শুভ গাইবেন ııআসলে কেউ সুখী নয়”, কর্ণিয়া গাইবেন আমি ıকষ্ট পেতে ভালোবাসি’, বাংলাদেশী আইডল রিয়েলিটি শো থেকে উঠে আসা বৃষ্টি গাইবেন ıসেই তুমি কেন এতো অচেনা হলে’ গানটি। সবশেষে এ চারজন একসঙ্গে গাইবেন এবি’র আরেকটি জনপ্রিয় গান ıআর বেশী কাঁদালে উড়াল দেবো আকাশে’।  এই পরিবেশনাটি প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর একটি বিশেষ পরিবেশনা হিসেবে। আগামি ১৮ নভেম্বর রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ‘পরিবর্তন’। সাহরিয়ার মোহাম্মদ হাসান এর প্রযোজনায় অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

Comments