পুরুষের কান্না বাথরুমের শাওয়ার জানে


- এসবি শুভ 


কত সহস্র বছর পেরিয়ে তোমায় পেলেম
-   তোমার বয়স কত?
তুমি বিনে প্রতিটা সেকেন্ড আমার কয়েক’শ বছর
-   আর আমি পাশে এলে?
মনে হয় জন্মি আরও সহস্র বার।
-   সে তো সব কিছুতেই মনে হয়!
সব কি আর এত মনে রয়?
-   আমায় ভালবাসো তুমি?
না, তুমি আমার স্ত্রী।
-   তবে কি এভাবে পাবার জন্য মিথ্যে অভিনয় করেছ?
না, সত্যি অভিনয় করেছি।
-   স্ত্রীকে ভালোবাসতে নেই বুঝি?
না, সম্মান দিতে হয়।
-   ভালোবাসাতে সম্মান নেই কি?
আছে, ক্ষণকাল ব্যাপী।
-   তুমি আমাকে কতদিন ভালোবাসবে
যতদিন তোমার মনে হবে আমি তোমায় ভা্লোবাসি!
-   তবে কি একদিন ভালোবাসা ছেড়ে দেবে
না, যতদিন কেউ ভালোবাসা নেয় ততদিনই ভালবাসা টিকে
-   আমি যদি হারিয়ে যাই?
তবে আমিও তোমার জীবন থেকে হারিয়ে যাব।
-   আমায় খুঁজে নেবে না?
না, তুমি হারিয়ে গেলে তবে তুমিই ফিরে এসো
-   যদি না আসি?
ভেবে নেব তুমি আমার সম্মান বুঝে উঠতে পারনি।
-   যদি কখনও আমায় ভালো লাগা কমে যায়?
ভেবে নিও আমার মৃত্যু সন্নিকটে।
-   ভালো লাগার সাথে মৃত্যু কি সম্পর্ক
আমি একজনে ভালোবাসায় বিশ্বাসী।
-   আজকের এদিনের জন্য অপেক্ষা করেছিলে খুব?
একটুও না। আমি জানতাম তোমায় পাব আমি।
-   তুমি চ্যালেঞ্জ করেছিলে?
না, তোমায় বিশ্বাস করেছিলাম।
-   আমি তো অভিনয় করতেও পারি?
যে মেয়ে কাঁদতে জানে সে অভিনয় পারে না।
-   যে অভিনয় করে কাঁদে?
সে কান্না আড়ালে হয়, সামনে নয়।
-   তবে যে মুখ লুকিয়ে কাঁদে?
সে নিজেকে ভালোবাসার মানুষটির মতই খুব ভালোবাসে।
-   আমি তো কোনদিন কাঁদিনি? তবে কি ভালোবাসিনি?
বেসেছ, কান্নাকে বুঝতে দাওনি আমায় ভালোবাস।
-   পুরুষরা কাঁদে না?
পুরুষের কান্না বাথরুমের শাওয়ার জানে, অগোচরেই হারিয়ে যায়।
----------------অসমাপ্ত

Comments