সেরা করদাতা হিসেবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয়া হলো
জনপ্রিয় ৬ জন তারকা শিল্পীকে।
 |
| সম্মাননা ও ট্যাক্স কার্ডপ্রাপ্ত শিল্পীরা |
তারা হলেন রুনা লায়লা, আবুল হায়াত, মাহফুজ আহমেদ, অনন্ত জলিল, এসডি রুবেল ও তাহসান খান। গত ১২ নভেম্বর রাতে এনবিআর আয়োজিত ‘সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এমন স্বীকৃতি পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে কণ্ঠশিল্পী রুনা লায়লা বললেন, ‘পর পর দুই বছর সেরা করদাতার সম্মাননা পেলাম। এটা দেশের নাগরিক হিসেবে খুবই আনন্দের বিষয়। আমার বিশ্বাস, বছর বছর এমন আয়োজন আর স্বীকৃতির কারণে দেশের মানুষের মধ্যে কর প্রদানের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাবে।’ জানা গেছে, সম্মাননা হিসেবে পাওয়া ট্যাক্স কার্ডের মেয়াদ এক বছর। কার্ডপ্রাপ্তরা রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণসহ সড়ক, বিমান ও নদীপথে ভ্রমণে অগ্রাধিকার পাবেন। ২০১৭-১৮ করবর্ষের জন্য ৬৫৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতা হিসাবে নির্বাচিত করেছিল এনবিআর। কেন্দ্রীয়ভাবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৬ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে অভিনয়শিল্পী ও সংগীত বিভাগে এবার সেরা করদাতার স্বীকৃতি পেলেন এ ৬ তারকা শিল্পী।
Comments
Post a Comment