নতুন সিনেমা নিয়ে আসছেন জয়া আহসান। নাম- ‘বিউটি সার্কাস’। জানা গেছে সামনের বছরের প্রথম দিকেই মুক্তি পেতে যাচ্ছে মাহমুদ দিদার পরিচালিত চলচ্চিত্রটি। শুটিং শেষে চলচ্চিত্রর এখন সম্পাদনা চলছে বলে জানা গেছে। এরই মধ্যে চলচ্চিত্রটির ডাবিংয়ে অংশ নিয়েছেন জয়া আহসান। সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। জীবন্মৃত অবস্থা হয় যখন একটি সার্কাস পুড়িয়ে দেয়া হয়। তারপরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। চলচ্চিত্রটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি বলব এ কাজটি আমার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি। স্টেজে সার্কাস প্রদর্শনকারী সেজে অভিনয় করেছি। সার্কাসের এ পুরো অভিজ্ঞতাটাই আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল। আগে কখনও সামনে থেকেও সার্কাস দেখার সুযোগ হয়নি।’ নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘এটা খুবই চমৎকার এবং উত্তেজনাকর, এক শীতে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল, অন্য শীতে ডাবিং চলছে। সিনেমার কাজ প্রায় শেষ। এ মাসের শেষের দিকে একটা ক্যাম্পেইন করব সিনেমাটি নিয়ে। আশা করছি, সামনের বছরের শুরুতেই ‘বিউটি সার্কাস’ বড়পর্দায় দেখা যাবে।’
সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও চিত্রনায়ক ফেরদৌস, তৌকির আহমেদ, এবিএম সুমন, হুমায়ূন সাধুসহ আরও অনেকে অভিনয় করেছেন। সরকারি অনুদানের চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম।
সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও চিত্রনায়ক ফেরদৌস, তৌকির আহমেদ, এবিএম সুমন, হুমায়ূন সাধুসহ আরও অনেকে অভিনয় করেছেন। সরকারি অনুদানের চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম।

Comments
Post a Comment