cÖ_gev‡ii
g‡Zv GKwU wm‡bgvq Awfbq K‡i‡Qb kvbv‡iB †`ex kvby|
প্রথমবারের মতো একটি সিনেমায় অভিনয় করেছেন শানারেই দেবী শানু । নাম ‘মিস্টার বাংলাদেশ’। এটি নির্মাণ করেছেন আবু আক্তারুল ইমাম। এই সিনেমার মূল প্রতিপাদ্য বিষয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ। সিনেমার গল্পে শানুকে রোহিঙ্গা ক্যাম্পের একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আগামী ১৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে শানু অভিনীত এই সিনেমা। ‘মিস্টার বাংলাদেশ’ শানুর প্রথম সিনেমা। তাই এই সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন টিভি ও রেডিও চ্যানেলে, বিভিন্ন পত্রিকা অফিসে, নিউজ পোর্টালের অফিস’সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানান মুখী প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন তিনি।
নিজের অভিনীত প্রথম সিনেমার খবরটি যেন সারা বাংলাদেশের সবার কান পর্যন্ত পৌঁছায় সেই চেষ্টাই করছেন শানু। শানু বলেন, ‘যেহেতু মিস্টার বাংলাদেশে আমার প্রথম সিনেমা তাই এই সিনেমা মুক্তির অধীর আগ্রহে আছি আমি। নিজেকে বড় পর্দায় দেখার সেই মাহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে। সত্যি বলতে কী প্রথম যেকোন কিছুর প্রতি মানুষের ভালোলাগা, ভালোবাসা থাকে একটু অন্যরকম। প্রথম সিনেমা মিস্টার বাংলাদেশের ক্ষেত্রেও আমার সেই ভালো লাগা, ভালোবাসা কাজ করছে। খুব চমৎকার একটি সিনেমা হয়েছে। দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।’ ‘মিস্টার বাংলাদেশ’ পরিবেশনায় আছে ‘জাজ মাল্টিমিডিয়া’। তবে কতগুলো হলে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি।
Comments
Post a Comment