কামরুজ্জামান রাব্বি’র নতুন একটি মিউজিক ভিডিও সাধু কানা

কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি হাজির হলেন নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে। সাধু কানা শিরোনামের এই ভিডিওটি প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে।
গানটির কথা লিখেছেন শেখ সাইফুল্লাহ রুমী। সুর করেছেন কামরুজ্জামান রাব্বি নিজেই। গানটির সংগীত পরিচালনা করেছেন এ এইচ জীবন। উল্লেখ্য, মাছরাঙা টেলিভিশন-এর লোকসঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা’র দ্বিতীয় আসরে সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন রাব্বি। এরপর ‘আমিতো ভালা না’ শীর্ষক একটি গান দিয়ে আলোচনায় আসেন। সাধু কানা প্রসঙ্গে রাব্বি বলেন, ‘রুমী ভাইয়ের লিরিক বরাবরই চমৎকার। আমি যে ধরনের লিরিক পছন্দ করি সে রকমই। সাধু কানা ছাড়াও একই ব্যানারের জন্য আরেকটি গান করেছি। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’

Comments