হেইলি ব্যাল্ডউইন ইন্সটাগ্রামে তার নাম বদলিয়ে জানিয়ে দিয়েছেন তিনি বিয়ে করে ফেলেছেন।
তিনি তার নামের শেষে বিবার যোগ করে হেইলি বিবার লিখেছেন।
বিয়ে উপলক্ষে জাস্টিনও দুজনের একসাথে একটি ছবি শেয়ার করে তাতে ক্যাপশন লিখেছেন “আমার স্ত্রী চমৎকার”।
এই মডেল এবং সুপারস্টার সম্পর্কে আগেই গুঞ্জন শোনা গিয়েছিল যে তারা একুশ বছর বয়সে গোপনে বিয়ে করে ফেলেছেন। ইন্সটাগ্রামে বেইলির ১৫.৪ ফলোয়ার রয়েছে। তিনি সেখানে নাম এবং বৈবাহিক অবস্থা বদলে ফেলেছেন। বিয়ের দুই মাস আগেই
গুজব উঠেছিল যে এই জুটি দুই মাস আগেই নিঊইয়র্কে বিয়ে করে ফেলেছেন। কিন্তু হেইলী সেই সেটি অস্বীকার করেছিলেন। ২৪ বছর বয়সী এই কাপল জুলাইতে তাদের বাগদানের খবর প্রকাশ করেন। সে সময় জাস্টিন ইন্সটাগ্রামে লিখেছিলেন “ হেইলি আমি তোমার সবকিছুর গভীর প্রেমে পড়ে গেছি”। আমি
প্রতিজ্ঞা করছি, ‘আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে ধৈর্য সহকারে ভালবাসার জন্য
ব্যয় করব। আমার এই হৃদয়টা পরিপূর্ণভাবে তোমারই এবং সবকিছুতে আমি তোমাকেই প্রাধান্য
দেব। তুমিই আমার জীবনের একমাত্র অধিকারী। আমি আমার এই জীবন আর অন্য কারো সাথেই ভাগাভাগি
করতে চাই না।
















Comments
Post a Comment