একই পরিচালকের চার নাটকে ইশানা খান


একই পরিচালকের নির্দেশনায় চারটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন অভিনেতী ইশানা খান। সতীর্থ রহমান রুবেলের নির্দেশনায় তিনি চারটি নাটকের কাজ শেষ করেছেন।
নাটকগুলোর শুটিং হয়েছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত দার্জিলিং-এ। নাটকগুলো ‘সহযাত্রী’, ‘ফুলস্টপ’ ,‘ফারহানা ওয়ান টু থ্রি’ এবং ‘একটি অন্য নাটকের গল্প’। নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে ইশানা খান বলেন, ‘প্রত্যেকটি নাটকেরই গল্প এক কথায় অসাধারণ। কারণ এটা বলতেই হয় যে গল্প নির্বাচনের ক্ষেত্রে সতীর্থ রহমান রুবেল ভাই ভীষণ চুজি। তাই প্রতিটি নাটকের গল্প দর্শককে ভাবাবে। আমি তার নির্দেশনায় কাজ করে ভীষণ সন্তুষ্ট। আশাকরি নাটকগুলো প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’ এদিকে আজ ইশানার জন্মদিন। বর্তমানে অষ্ট্রেলিয়া অবস্থান করছেন ইশানা। সেখানেই তিনি আজকের জন্মদিনের সময় কাটাবেন। অষ্ট্রেলিয়া থেকে আগামী জানুয়ারিতে তিনি দেশে ফিরেবন। ইশানা বলেন, ‘জন্মদিনে দেশ, দেশের মানুষ, আমার ভক্ত, দর্শককে ভীষণ মিস করবো। সবার কাছে জন্মদিনে দোয়া চাই যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি।’ এদিকে এর আগে সতীর্থ রহমান রুবেলের নির্দেশনায় বেশ কয়েকবছর আগে ‘নয়টা দশের ট্রেন’ টেলিফিল্মে অভিনয় করেছিলেন। উল্লেখ্য, ‘ইশানা অভিনীত ‘ফুলস্টপ’ ও ‘একটি অন্য নাটকের গল্প’ রচনা করেছেন ইরাজ আহমেদ এবং ‘সহযাত্রী’  ও ‘ফারহানা ওয়ান টু থ্রি’ নাটকের গল্প লিখেছেন লিটু সাখাওয়াত। ইশানা জানান ভিন্ন ভিন্ন সময়ে নাটকগুলো ভিন্ন ভিন্ন চ্যানেলে প্রচার হবে।

Comments