মনোনয়ন বাতিল হিরো আলমের - কতটুকু যোগ্য তিনি নির্বাচনের জন্য

#হিরো_আলম
আমি জনপ্রিয়‚ তার মানে এই নয় যে আমি দেশ পরিচালনা করতে পারব। আপনি অনেক কষ্ট করে বড় হয়েছেন বলেই দেশের ভার কাঁধে নিয়ে আপনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তার কি গ্যারান্টি আছে? আপনি কথা বলতে পারেন না। আপনি নিজেও স্বীকার করেছেন। আপনি মন্ত্রীত্ব আশা করেন। যেখানে ফেইসবুকের  স্ট্যাটাস দেয়ার জন্য এসিস্ট্যান্ট রেখেছেন‚ সেখানে দেশের এমপি হলেও রাখবেন। এটা ঠিক আছে। কিন্তু আপনাকে যখন কোন আন্তর্জাতিক মাধ্যমে বক্তৃতা দিতে দেয়া সেখানে আপনার এসিস্ট্যান্ট দোভাষীর কাজ করবে। মানুষ হাসবে। মন্ত্রী আলম ইংরেজি জানে না। বাংলা জানা দেশ যখন আপনার কাছে ইন্টারভিউ নিতে আসবে আপনি তখন আপনার মত ভাষায় কথা বলবেন। একটা রাষ্ট্রের  উচ্চ পর্যায়ের একজন মানুষের মুখে আমরা শুদ্ধ ভাষা আশা করতেই পারি। আমি আপনার অভাবকে কিংবা ছোটবেলার সংগ্রামকে  দোষ দিচ্ছি না। বরং এর জন্য আপনার সম্মান প্রাপ্য।  আপনি বোঝেন না লোকজন আপনাকে নিয়ে কেন হাসাহাসি করে‚ এটাই আপনার দোষ। একটা দেশকে কমেডি বানানোর কোন অধিকার নেই আপনার! আপনি ভাইরাল মানেই যে আপনি জনপ্রিয় তা নয়। আপনাকে ভাইরাল বানানোর ক্ষেত্রে আমিও অবদান রেখেছিলাম। বুকে হাত দিয়ে বলতে পারি‚ যখন আমি ভিডিওটি শেয়ার করেছিলাম তখন লোক হাসানোর জন্যই দিয়েছিলাম। ফেইসবুকে ভিডিওটি তখন কেবল ২০ হাজার ভিউ হয়েছিল। কেউ ভাল কিছু দিয়ে ভাইরাল হয় আর কেউ নিম্নমানের সাবজেক্ট নিয়ে। মিউজিক ভিডিও বানাতে আপনার কত টাকা খরচ হতো! যেসব ভিডিও বানাতেন সেগুলোতে খরচ ছিল ২ থেকে ৩ হাজার টাকা। অর্থাৎ আপনি ২ থেকে ৩ হাজার টাকার ভিডিওতে ভাইরাল হয়েছিলেন। এটা মেধা নয়। এখন বিভিন্ন এপ্স এর সুবাদে আপনার চেয়েও অনেকে ভাল ভাল অভিনয় করে ফেইসবুকে আপলোড করেন।
হিরো আলম 
আপনি এমপি মনোনয়ন নেবার  হবার আগে কিছু সামাজিক কর্মকাণ্ড দেখাতে পারতেন। সেটাও করেন নি। তাহলে কিভাবে এক্সপেক্টেশন এত বড় হলো? আপনি বলেছেন চেহারার কথা‚ চেহারা কিছু নয়। আপনি ব্যক্তিত্ব বদলান। আর মনে রাখবেন স্টার আর আর্টিস্ট এক নয়! সর্বশেষে একটা ব্যাপারেই শ্রদ্ধা আপনি চানাচুর আলম থেকে ডিশ আলম এবং তারপর হিরো আলম হতে পেরেছেন।
লেখক - এসবি শুভ
ব্লগার
#এসবিশুভ

Comments