‘আমি যে কত ভালবাসি’ মিউজিক ভিডিওতে প্রিন্স-তিথী (এসবি শুভ) ami je koto valobasi - Prince Tithi





ইউটিউবে প্রিন্স-তিথীর মডেলিংয়ে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। ‘আমি যে কত ভালবাসি’ শিরোনামের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। রাজধানীর অদূরে সোহাগ পল্লীতে মিউজিক ভিডিওটির শুটিং শেষ করেছেন এর নির্মাতা। ‘আমি যে কত ভালবাসি’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশী আইডল খ্যাত শিল্পী বৃষ্টি এবং শাওন খাঁন। মিউজিক ভিডিও সম্পর্কে মডেল প্রিন্স বলেন, 'গানটিতে কাজ করতে পেরে বেশ ভালো লেগেছে। এছাড়া সৌমিত্র ঘোষ ইমন ভাই অনেক ভালো কাজ করেন। আশা করছি দর্শকদের বেশ ভালো লাগবে।' গানটি সম্পর্কে মডেল তিথী বলেন, 'গানটিতে কাজ করে বেশ ভালো লেগেছে। গল্পটিও আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি বাকিটা দর্শকের পছন্দ হবে।' সিডি ভিশনের ব্যানারে মিউজিক ভিডিওটি সিডি ভিশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।


Comments