প্রথমবারের মতো
একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করছেন ফারহানা মিলি, এ্যানি খান ও
সালহা খানম নাদিয়া। সঞ্জিত সরকারের রচনা ও নির্দেশনায় ‘চিটিং মাস্টার’ ধারাবাহিক
নাটকে ফারহানা মিলি, এ্যানি ও নাদিয়া অভিনয় করছেন যথাক্রমে সোনিয়া, বন্যা
ও জিনিয়া চরিত্রে। নাটকের গল্পে মিলি ও নাদিয়া অর্থাৎ সোনিয়া ও জিনিয়া দুই বোন।
তাদের বাসাতেই ভাড়া থাকেন বন্যা। এরইমধ্যে ধারাবাহিকটি স্যাটেলাইট চ্যানেল
আরটিভিতে প্রচার শুরু হয়েছে। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, গত
বছরও সঞ্জিত দাদার নির্দেশনায় একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। নতুন বছরেও তার
নির্দেশনায় আরেকটি ধারাবাহিকে নিয়মিত হলাম। যদিও এরইমধ্যে নাটকটির প্রচার শুরু
হয়েছে এবং বেশ ভালো সাড়াও পাচ্ছি। ’ এ্যানি খান বলেন, এই
মুহূর্তে আমি বেশ কিছু ধারাবাহিকে কাজ করছি। তবে সবগুলোর মধ্যে এই ধারাবাহিকের
গল্প এবং আমার চরিত্রটি আমি বেশ উপভোগ করছি। সহশিল্পী হিসেবে আমার প্রিয় অনেক
শিল্পীই আছেন। যে কারণে শুটিং-এর সময়টা আমার বেশ ভালো কাটে। সময়টা ভীষণ উপভোগ করি
আমি।’ নাদিয়া বলেন, এই নাটকে আমি মিলি আপুর ছোট বোন জিনিয়া চরিত্রে অভিনয় করছি। যেহেতু
ঢাকাইয়া ভাষার নাটক তাই শুটিং-এর সময়টা ভীষণ উপভোগ করি আমি।’ নির্মাতা সঞ্জিত
সরকার জানান প্রতি বুধ,
বৃহস্পতি ও শুক্রবার রাত ১০টায় আরটিভিতে নাটকটি
প্রচার হচ্ছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, মনিরা
মিঠু, আরফান আহমেদ,
আখম হাসান, তুষ্টি, মিলন ভট্টসহ
আরো অনেকে।(ছবিঃ কাওছার আহমেদ)




Comments
Post a Comment