ইউটিউবে প্রকাশিত ‘মেঘেরই খামে’




ইউটিউবে প্রকাশ পেয়েছে মেঘেরই খামের মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছেন ইমরান ও আনিসা ।
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গেলো ১৭ জানুয়ারি গানটি প্রকাশ হয়। নতুন বছরের নতুন গান নিয়ে ইমরান বলেছেন, ‘এই মিউজিক ভিডিওতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। একটি মিষ্টি গান ও আমাদের অভিনয় দুটোর সমন্বয়ে গানটি শ্রোতা দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠেবে আশা করছি। ধন্যবাদ ধ্রুব দাকে, জীবন ভাই, ভিকি ভাইকে আন্তরিক ধন্যবাদ।আতিয়া আনিসা বলেন, ‘আমার ভীষণ পছন্দের মানুষ, পছন্দের শিল্পী ইমরান ভাই। তারসঙ্গে আমার জীবনের প্রথম মৌলিক গান। তাই মেঘেরই খামকে ঘিরে আছে আমার অনেক ভালোলাগা। শুরু থেকেই গানটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি।’ ‘মেঘেরই খামেগানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর সংগীতায়োজন করেছেন ইমরান এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

Comments