ছোটপর্দার
অভিনেত্রী শার্লিন ফারজানা গেলো বছর শেষ করেছেন তার প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ
বাতাস’র কাজ। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে
অভিনয় করেছেন তিনি। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল এই বছরই শার্লিন অভিনীত প্রথম
সিনেমা ‘ঊনপঞ্চাস বাতাস’ নিয়ে হাজির হচ্ছেন শিগগিরই। শার্লিন বলেন, আমার
প্রথম সিনেমা, তাই কী যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি নিজেকে বড় পর্দায় দেখার। আমি
খুব আশাবাদী আমার প্রথম চলচ্চিত্র নিয়ে।’



Comments
Post a Comment