একই
টিভি নাটকে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন আ খ ম হাসান ও সুস্মিতা সিনহা। দুটি
নাটকে জুটিবদ্ধ হয়েছেন তারা।
 |
আ খ
ম হাসান ও সুস্মিতা
|
নাটক দুটির নাম
‘কিস্তি কাদের’ ও ‘ডেঙ্গু নাসির’। এরই মধ্যে হাসান ও সুস্মিতা দুটো
নাটকেরই কাজ শেষ করেছেন। নাটক দুটি নির্মাণ করেছেন মাসুদ করিম সুজন। রচনা করেছেন
পাপ্পু রাজ। দুটি নাটকই প্রযোজনা করেছে ‘দাঁড়
কাক’ মিডিয়া। নাটক দুটি প্রসঙ্গে আ খ ম
হাসান বলেন, ‘দুটি নাটকেরই গল্প মূলত আমাকে কেন্দ্র
করে। গল্পের প্রয়োজনে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে সুস্মিতা সিনহা। সুস্মিতা
নতুন হলেও অভিনয়ে বেশ ভালো করার চেষ্টা করছে। তার চেষ্টার এই ধারাবাহিকতায় বজায়
থাকলে ভবিষ্যতে ভালো একজন অভিনেত্রী হতে পারবে।’ সুস্মিতা সিনহা বলেন, ‘আ খ ম হাসান ভাইয়ের সঙ্গে এর আগেও আমি
অভিনয় করেছি। তিনি খুবই সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। মাসুদ করিম সুজন ভাইকে অনেক
ধন্যবাদ হাসান ভাইয়ের সঙ্গে আমাকে দুটি নাটকে অভিনয় করার সুযোগ করে দেবার জন্য।’ নির্মাতা মাসুদ করিম সুজন জানান, আসছে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে দুটি
নাটকই প্রচারে আসবে। টিভি নাটকে সুস্মিতার অভিষেক হয় ফেরদৌস হাসান রানার
নির্দেশনায় ‘কী আজব অন্ধ’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। এরপর তিনি
সালাহ উদ্দিন লাভলু, সকাল
আহমেদ, হিমেল আশরাফের নির্দেশনাতেও নাটকে
অভিনয় করেছেন। এদিকে আখম হাসান অভিনীত শামীম জামান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চাটাম ঘর’ বাংলা ভিশনে প্রচার শুরু হয়েছে।
Comments
Post a Comment