লাংগ ক্যানসারে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ হতে সেরা ফলাফল করা তাওশিক আহমেদ এর চিকিৎসা সাহায্যার্থে, ‘তাওশিক এর পাশে আমরা’ এর সহযোগিতায় আগামী শনিবার, ১২ জানুয়ারি , সন্ধ্যা ৭টায় ঢাকা বেইলী রোডস্থ মহিলা সমিতি বা নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাদের দর্শকপ্রিয় কমেডি নাটক ‘বিয়ে বিড়ম্বনা’র প্রদর্শনী করতে যাচ্ছে তারুণোদ্দীপ্ত নাট্যদল নাটুকে।
বিশ্বখ্যাত নাট্যকার ‘মলিয়্যের’ রচিত, অরূপ রুদ্র রূপান্তরিত, অসীম দাশ নির্দেশিত ‘বিয়ে বিড়ম্বনা’র এটি ১০৪তম প্রদর্শনী। অভিনয় করেছেন- আল নোমান, মাহবুব , টিপতি, শ্যামল, খোকন, সজীব, দীপু, পল্লব ও মুরাদ।
প্রদর্শনী শেষে উপস্থিত বিশিষ্ট কূটনীতিক সাবেক রাষ্ট্রদূত ওয়ালি উর রহমানসহ অন্যান্য মান্যজনেরা তাওশিকের পরিবারের সদস্যদের হাতে সংগৃহীতসমূহ অর্থ প্রদান করবেন..!
আয়োজন প্রসঙ্গে নাটুকে দল প্রধান, অভিনেতা ও নির্দেশক আল নোমান বলেন, ‘আমরা নাটুকে এবং আমাদের শাখা সংগঠন ‘থিয়েটার ক্যান ফান্ড’ কে নিয়ে ‘সুন্দরের চর্চায় মানবতার গান গাই’ এই সেøাগানকে সামনে রেখে বিগত ২০০৯ হতে বিভিন্ন ক্যানসার, কিডনি, ব্রেন টিউমারের মতো ব্যয় বহুল রোগে আক্রান্ত রোগীদের সহযোগিতায় নাটক মঞ্চায়ন করে আসছি। কারণ এইসব রোগ শুধু একজন রোগী নয় একটি পরিবার ধবংস করে দেয়! ১৬ কোটি মানুষ যদি দৈনিক ১ টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়ায় তবে ১৬ কোটি টাকা হয়! এই বারতা দেয়া, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটি মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে পথ চলেছি আমরা। সাধারণ মানুষের আস্থা ও আন্তরিক সহযোগিতা পেয়ে আমরা ধন্য।
মসজিদের ইমাম সাহেবের পতœী, গৃহপরিচারিকা, দিন মজুর, ছাত্র, শিল্পীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্যে নাটক মঞ্চায়নকে উপলক্ষ্য করে এ যাবৎ প্রায় আড়াই কোটি টাকার অধিক আর্থিক সহযোগিতা দিতে পেরেছি।
এতে করে একদিকে যেমন দুর্দশাগ্রস্ত রোগীর পরিবার উপকৃত হচ্ছে তেমনি প্রতি প্রদর্শনীতে আমরা প্রায় মিলনায়তন পূর্ণ দর্শক পেয়ে থাকি যাদের অনেকেই হয়তো জীবনে কোনদিন মঞ্চে নাটক দেখেননি..! তারই ধারাবাহিকতায় তাওশিক এর জন্যে এই আয়োজন।’

Comments
Post a Comment