ইউনিসেফ বাংলাদেশ’র সচেতনতামূলক কাজ ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন পূর্ণিমা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈয়দ আপন আহসান।
পূর্ণিমা বলেন, ‘শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই প্রি-ম্যাচিউরড বেবি জন্ম নেয়। সাধারণত যাদের অথনৈতিক সামর্থ আছে তারা যথাযথভাবে এমন প্রি-ম্যাচিউরড বেবির চিকিৎসা করাতে পারেন। কিন্তু যারা অথনৈতিকভাবে স্বচ্ছল নয় তাদের জন্যই মূলত এই ক্যাঙ্গারু বেবি কেয়ার সিস্টেম। যথাযথভাবে নিয়ম মেনে ক্যাঙ্গারু বেবি কেয়ার ফলো করা হলে প্রি-ম্যাচিউরড বেবি সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব কার্যকরী হবে বলেই আমি মনেকরি। একজন মা হিসেবে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আপন ভাইয়ের অনুপ্রেরণায় আমি এ কাজটি করেছি। এমন একটি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে আমার।’ এদিকে আগামীকাল নোয়াখালীর উদ্দেশে রওয়ানা হবেন পূর্ণিমা। সেখানে তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস। একই পরিচালকের ‘জ্যাম’ সিনেমার কাজ প্রায় শেষ করেছেন পূর্ণিমা। এতে তার সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক আরেফিন শুভ।

Comments
Post a Comment