নতুন গানে কণ্ঠ দিলেন অ্যান্ড্রু কিশোর। সালাম খোকনের
কথায় গানটি সুর করেছেন কাজী শুভ। ‘অগণিত তারার মাঝে খুঁজি আমি তোমায়,
চাঁদ
থাকে অবিরাম তোমারই পাহারায়’ এই গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গেলো সপ্তাহে
গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে অ্যান্ড্রু কিশোর বলেন, অনেকদিন
পর মনের মতো একটি গান গাইলাম। গানটির কথার চেয়ে কাজী শুভর সুর আমার মনে দাগ কেটেছে।
এই সুরের মধ্যেই আমি আমার ভালোলাগা খুঁজে পেয়েছি। ধন্যবাদ দিতে চাই কাজী শুভ’কে। আমার
বিশ্বাস শুভ আগামীতেও অনেক ভালো ভালো সুর সৃষ্টি করবে। আমার আশীর্বাদ রইলো তার জন্য।’
কাজী শুভ বলেন, অ্যান্ড্রু দাদা আমার গানের আইডল।
তিনি আমার সুরে গান গেয়েছেন এটা যে আমার জন্য কত বড় প্রাপ্তি তা বলে বুঝাতে পারব না।
আমি মনেকরি আমার সংগীত জীবনের চলার পথে দাদার গাওয়া এই গান আমার জন্য আশীর্বাদ হয়েই
থাকবে।’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গানটির মিউজিক ভিডিও শিগগিরই একটি ইউটিউব
চ্যানেলে প্রকাশ পাবে। এদিকে অ্যান্ড্রু কিশোর ফরিদ আহমেদ’র সুরে মোহাম্মদ রফিক উজ্জামানের
কথায় নতুন আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানটিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রকাশ
পাবে। প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা ও কিংবদন্তি সুরকার আলম খানের সুর
সংগীতে ‘ফুলের গন্ধের মতো, থেকে যাবো তোমার রূমালে’ গানটির কাজও
শেষ হয়েছে।
Comments
Post a Comment