বিনোদন প্রতিবেদক

প্রকাশিত হলো সঙ্গীত শিল্পী সালমান জোবায়েদের নতুন গান ‘মায়াজাল’। গানটির কথা লিখেছেন পারভেজ কবির, সুর করেছেন সালমান। মূল ভাবনায় রিফাত আদনান পাপন। মাসুদ খানের পরিচালনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা জাহারা মিতু ও মাহাদী খান। গতকাল রোমান্টিক এ গানের মিউজিক ভিডিও এমকে মিডিয়া টিম ব্যানারে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে মিতু বলেন, ‘মাসুদ খানের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। চমৎকার এই মিউজিক ভিডিওটির গানটির কথায় আছে ভিন্নতা। আমি সব সময় নতুন কিছু, চ্যলেঞ্জিং কিছু করতে চেয়েছি। আর এ মিউজিক ভিডিওটিতেও দর্শকরা আমাকে নতুনভাবেই আবিষ্কার করবে।’
মাসুদ খান বলেন, ‘মিউজিক ভিডিওটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। গানের কথাগুলো অনেক সুন্দর ও ভিন্নধর্মী গল্পের গান। এজন্যই কাজটা আমি কষ্ট করে করেছি। যেহেতু আমার প্রথম কাজ, তাই সবাইকে বলব আপনারা গানটির সঙ্গে থাকবেন।’
Comments
Post a Comment