সাতটি দেশের গান নিয়ে ফরিদ আহমেদ



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতটি দেশের গান নিয়ে হাজির হচ্ছেন সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। সবগুলো গানই লিখেছেন কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিক উজ্জামান। ফরিদ আহমেদের সুর সঙ্গীতে রফিকুল আলম গেয়েছেন ‘একুশ কেবল একুশ নয়', অ্যান্ডু কিশোর গেয়েছেন ‘পলাশের দিনে’, সামিনা চৌধুরী গেয়েছেন ‘শব্দ আহা শব্দ’, রুমানা ইসলাম গেয়েছেন ‘স্বর ব্যাঞ্জনে যে লিপি সাজানো’ দিনাত জাহান মুন্নী ও সাব্বির গেয়েছেন ‘অগ্নি দগ্ধ ফাগুনে আমরা’, চম্পা বনিক ও ইউসুফ গেয়েছেন ‘একটি সকাল এক ঝাঁক গুলি’। রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ‘আমি কথা বলি এই মাটির জন্য’ দেশের গানটিও লিখেছেন মোহাম্মদ রফিক উজ্জামান। সুর সঙ্গীত করেছেন ফরিদ আহমেদ। ফরিদ আহমেদ জানান আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপসন সার্ভিসে রুমানা ইসলামের গানটি প্রচার হবে। বাকি পাঁচটি গান বাংলাদেশ বেতারের কমার্শিয়াল সার্ভিসে প্রচার হবে। ফরিদ আহমেদ বলেন, 'রফিক ভাই প্রতিটি গান এত চমৎকার লিখেছেন যে গানগুলো পড়ে আমি কেঁদেছিলাম। প্রতিটি গানই আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করেছে। প্রত্যেক শিল্পীই খুবই আন্তরিকতা নিয়ে গানগুলো গেয়েছেন।’


Comments