আগামীকাল মুক্তি পাচ্ছে
নতুন সিনেমা ‘দাগ হৃদয়ে’। এই সিনেমার মাধ্যমে নতুন বছরে প্রথম বড়পর্দায় হাজির হচ্ছেন
নায়ক বাপ্পী চৌধুরী। ত্রিভুজ প্রেমের এই সিনেমায় বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা
সিনহা মিম ও আঁচল আঁখি। সিনেমাটি পরিচালনা করেছেন তারেক শিকদার। বাপ্পী চৌধুরী বলেন, ‘আমি বিশ্বাস করি, হৃদয়ে দাগ সিনেমাটি দর্শক পছন্দ করবেন। সিনেমাটির গল্প সুন্দরভাবে সাজানো হয়েছে।
গল্পের প্রয়োজনে সিলেটের মনোরম লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে। দর্শকদের অনুরোধ করব, হলে এসে সিনেমা দেখতে। তাহলেই আমরা নতুন নতুন কাজ করতে
উৎসাহী হব।’
ছবিটির কাহিনী লিখেছেন কামাল আহমেদ। সংলাপ ও চিত্রনাট্য
করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। ‘দাগ হৃদয়ে’-এর গল্পে দেখা যাবে, মিম একজন চিত্রশিল্পী। খুব
সাদামাটা একটি মেয়ে। যার আঁকা ছবি দেখে তার খোঁজে লন্ডন থেকে বাপ্পী ছুটে আসে সিলেটে।
আঁচলের চরিত্রটি খুব চঞ্চল একটি মেয়ের। সে বাপ্পীকে ভালোবাসে। কিন্তু বাপ্পী ভালোবাসে
মিমকে। এভাবে এগিয়ে যায় গল্প। 
Comments
Post a Comment