জোভান-মমর ‘আবেগী মেঘের ভিতর’
বিনোদন প্রতিবেদক
অভিনেত্রী জাকিয়া বারী মম ও ফারহান আহমেদ জোভান সম্প্রতি জুঁটিবদ্ধ হয়ে ‘আবেগী মেঘের ভিতর’ শিরোনামের একটি খ- নাটকে অভিনয় করলেন। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সরদার রোকন। নাটকটিতে জোভান ও মম ছাড়া আরো অভিনয় করেছেন সিয়াম নাসির, জিদান সরকার প্রমূখ। গল্পে দেখা যাবে, লোপা একটি বেসরকারি প্রতিষ্ঠানের বস। একদিন লোপার গাড়িতে আতিফ এক্সিডেন্ট হয়। তারপর অফিসে গিয়ে দেখে লোপা আতিফের বস। এরপর বন্ধুত্ব হয় দু’জনের। এরপর আতিফ লোপাকে ভালবেসে ফেলে কিন্তু লোপা অন্য একজনকে ভালবাসার কারণে আতিফকে শুধুই বন্ধুভাবে। এটা জানার পর আতিফ অনেক কষ্ট পায়। হঠাৎ আতিফকে আর খুঁজে পাওয়া যায় না। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। আগামীকাল রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা রোকন।

Comments