নির্মিত হলো নাটক ‘নেকাব’



সম্প্রতি কাজ শেষ হলো ‘নেকাব’ খন্ড নাটকের। এস সিরাজি এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বাধীন ফুয়াদ।
এটি প্রযোজনা করেছে ডিভাইন মাল্টিমিডিয়া এবং সার্বিক সহযোগিতায় ছিল ড্রীমার্স ক্রিয়েশান টিম। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জাহারা মিতু, স্বাধীন সিরাজীকানিজ হোসাইন,  আশরাফুল আলম সোহাগ প্রমুখ।
একটি মেয়ের স্বাধীনতা পাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নাটকটির নির্মাতা।

Comments