কণ্ঠশিল্পী চম্পা বনিক সদ্য প্রয়াত বরেণ্য
গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ
বুলবুল স্মরণে আগামী ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে
সঙ্গীত পরিবেশন করবেন।
আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি চম্পা পরপর দু’দিন দুটি ভিন্ন
চ্যানেলের অনুষ্ঠানে সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ৮ ফেব্রুয়ারি এনটিভির
‘ছুটির দিনে’ অনুষ্ঠানে সকাল ৮টা ১০ মিনিটে তিনি সরাসরি গাইবেন।
আবার পরেরদিন ৯
ফেব্রুয়ারি রাত ১১টায় নাগরিক টিভিতে ‘গানওয়ালা’ অনুষ্ঠানে গাইবেন তিনি। চম্পা বনিক
বলেন, ‘
শ্রোতা দর্শকের আগ্রহ,
ভালো লাগা থেকেই একজন শিল্পীর এগিয়ে
যাবার পথ সহজ হয়। আর আগের চেয়ে এখন আমি নিজের গান গাওয়াটা অনেক বেশি উপভোগ করি।
কারণ এই গান কিংবা গান গাওয়াটাই শুধু একান্ত আমার।’ এদিকে এরইমধ্যে লেজার ভিশন ও
চম্পার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘চম্পা বনিক’-এ তার নতুন দুটো গানের মিউজিক ভিডিও
প্রকাশিত হয়েছে। গান দুটির একটি হচ্ছে রবীন্দ্র সঙ্গীত-মায়াবন বিহারিনী হরিনী। আর
অন্যটি হচ্ছে রবিউল ইসলাম জীবনের লেখা ও আরিফিন রুমীর সুর সঙ্গীতে ‘মন শুধু তোমাকে
চায়’। অপরদিকে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও ফরিদ আহমেদ’র সুর সঙ্গীতে চম্পা
বনিক আরেকটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা হচ্ছে ‘একটি সকাল এক ঝাঁক গুলি
এবং আর্তনাদ’। গানটির রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন
ইউসুফ।
Comments
Post a Comment