Skip to main content
ভালোবাসা দিবসের নাটক ‘মিস আন্ডারস্ট্যান্ডিং’
এবারের ভালোবাসা দিবসে নাটক ‘মিস আন্ডারস্ট্যান্ডিং’। নাটকটি নির্মাণ করেছেন
তরুণ নির্মাতা মাহমুদুর রহমান হিমি। নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন।
এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির কাজ শেষ হয়েছে। আগামী ভালোবাসা
দিবসে রাত ১০টায় নাগরিক টিভিতে নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা হিমি।
জিয়াউল ফারুক অপূর্ব বলেন, এর আগে হিমির নির্দেশনায় বেশ
কয়েকটি নাটকে অভিনয় করেছি। নির্মাতা হিসেবে নিজের আত্মপ্রকাশের আগে থেকেই আমি হিমিকে
চিনি। কাজের প্রতি তার একাগ্রতা আছে। ভালো গল্প নিয়ে ভালোভাবে নাটক নির্মাণের চেষ্টা
আছে হিমির মধ্যে। আমি আর মেহজাবিন দুজনই চেষ্টা করেছি গল্পটি ফুটিয়ে তুলতে।’ মেহজাবিন
চৌধুরী বলেন, ই নাটকের গল্পে দর্শক কিছুটা
হলেও নতুনত্ব পাবেন। হিমির নির্দেশনায় এই ভালোবাসা দিবসে আমি আরও একটি নাটকে কাজ করেছি।
দুটো নাটক নিয়েই আমি আশাবাদী।’
Comments
Post a Comment