‘বাহু বীর’ সিনেমায় দিপাশা দিয়া







বিনোদন জগতে বিজ্ঞাপন দিয়ে পথচলা শুরু হলেও এবার সিনেমায় অভিনয় করছেন দিপাশা দিয়া। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন শেখ শামীম পরিচালিত ‘বাহু বীর’ সিনেমায়। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
তার বিপরীতে অভিনয় করছেন মার্শাল জনি। সিনেমাটির প্রথম লটের কাজ শেষে দ্বিতীয় লটের শুটিং শীঘ্রই শুরু হবার কথা বলে জানান দিপাশা দিয়া। ছবিটি প্রসঙ্গে দিপাশা দিয়া বলেন, ‘বাহু বীর ছবির মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু করেছি। ছবির গল্পটি চমৎকার। প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। প্রেম, সম্পর্কের টানাপড়েন, মোহ, আবেগ, অনুভূতি, বাধা-বিপত্তি থাকছে এই গল্পে। ছবিটি দেখে দর্শকরা মনে করবেন, এটি তাদেরই গল্প।’ 

Comments