ঈদ আসতে এখনও কয়েকমাস বাকি থাকলেও অভিনেতা চঞ্চল চৌধুরী গেল ৫ ফেব্রুয়ারি নেপালে গিয়েছেন ঈদ নাটকের শুটিংয়ে। সেখানে তিনি টানা দুই সপ্তাহ দুটি সাতপর্বের ধারাবাহিক ও দুটি খ-নাটকের কাজ করবেন। নাটকগুলো রচনা করেছেন বৃন্দাবন দাস। সাত পর্বের ধারাবাহিক নাটক দুটির নাম হচ্ছে ‘লেকুর এভারেস্ট জয়’ ও ‘২৫/২ কাঠমু-ু ভ্যালি’। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে আছেন শাহানাজ খুশী, প্রাণ রায়, অপর্ণা, নাবিলাসহ আরও অনেকে। নাটকগুলো নির্মাণ করছেন সকাল আহমেদ। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘নেপালের আবহাওয়া এ মুহূর্তে বেশ ভালো। যে কারণে সবাই বেশ উচ্ছ্বাস নিয়ে কাজ করছেন। সকাল আহমেদের নির্দেশনায় দীর্ঘদিন ধরেই আমি কাজ করছি। সকাল সবসময়ই অনেক যত্ন নিয়ে কাজ করে।
যে কারণে তার নাটকে কাজ করে বেশ সাড়া পাওয়া যায়। আর এই নাটকগুলোর রচয়িতা বৃন্দাবন দাদা। বৃন্দাবন দাদার নাটকের আলাদা দর্শকই তৈরি হয়েছে। যারা দাদার রচিত নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমার বিশ্বাস এ নাটকগুলোও দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে।’ চঞ্চল চৌধুরী জানান দুটি খ- নাটকের নাম এখনও ঠিক হয়নি। চঞ্চল চৌধুরী অভিনীত ধারাবাহিক ‘ডি টোয়েন্টি’ আরটিভিতে, ‘সোনার খাঁচা’ এনটিভি ও ‘খেলোয়াড়’ ধারাবাহিকটি বাংলাভিশনে নিয়মিত প্রচার হচ্ছে। ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি অভিনীত ‘মনপুরা’ সিনেমাটি মুক্তি পায়। সেই হিসেবে আজ ‘মনপুরা’ মুক্তির ১০ বছর পূর্ণ হলো। চঞ্চল চৌধুরী বলেন, ‘মনপুরা ছিল আমার প্রথম সিনেমা। তাই এ সিনেমার প্রতি আবেগ, ভালোবাসা অন্যরকম। এ সিনেমাই আমাকে আজকের চঞ্চল চৌধুরীতে পরিণত করেছে। দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ নির্মাতার কাছে। কারণ এ সিনেমাতে অভিনয় করেই আমি প্রথম জাতীয় চলচ্চিত্রের স্বীকৃতি পাই।’

Comments
Post a Comment