তিন মিউজিক ভিডিওতে তৃষ্ণা

আগামী ভালোবাসা দিবসকে সামনে রেখে তিনটি মিউজিক ভিডিওতে মডেল হলেন সুমাইয়া খন্দকার তৃষ্ণা। মিউজিক ভিডিও তিনটি হলো ফোক শিল্পী সালমার ‘কে যে কখন’, মাটি রহমানের ‘তোমাকে ছাড়া’, ফাহিম ফয়সালের ‘আঙ্গুল ছুঁতে চাই’। এরই মধ্যে মিউজিক ভিডিও তিনটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে তৃষ্ণার বিপরীতে মডেল হিসেবে থাকছে আসিফ ইমরোজ, প্রিন্স রাসেল ও দুর্জয়। মিউজিক ভিডিও তিনটি নির্মাণ করেছেন সজিব, বিকে শাহীন
খান ও খান মাহী। মিউজিক ভিডিওগুলো সম্পর্কে তৃষ্ণা বলেন, মিউজিক ভিডিও তিনটিতে আমাকে ভিন্ন ভিন্নভাবে উপস্থিত হতে দেখা যাবে। তিনটিই গল্পনির্ভর। বেশ যত্ন সহকারে কাজটি করেছি। আমার বিশ্বাস মিউজিক ভিডিওগুলো কারও অপছন্দ হবে না।’ এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ইদ্রিস হায়দার পরিচালিত সিনেমা নীল ফড়িং।

Comments