বিনোদন প্রতিবেদক,
সম্প্রতি মাই সাউন্ডের ব্যানারে নির্মিত হলো
মিউজিক ভিডিও ‘অচিনপুর’। ‘তুই যাসনা অচিনপুর, আমার গায়ে লাগে
রোদ্দুর, আমার হৃদ মাঝারে আয়, নিয়ে যাবো অচিনপুর’। গানে কণ্ঠ দিয়েছেন
হাফিজ। পাশাপাশি তিনি গানটি লিখেছেন ও সুর করেছেন নিজেই। গানটির সঙ্গীতায়োজন
করেছেন অমিত। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন আলভী ও জারা। গানটি সম্পর্কে হাফিজ
বলেন, ‘আমার প্রথম একক অ্যালবাম ‘অচিনপুর’। যেখানে ছয়টি গান দিয়ে সাজানো
অ্যালবামটি। অ্যালবামের টাইটেল গান ‘অচিনপুর’। গানটি খুব যত্ন নিয়ে করা। আমি
চেষ্টা করেছি
সবার থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে। ভিডিওটিও খুব সুন্দর করে
গানের কথার সঙ্গে মিল রেখে নির্মিত হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।’ আসছে ভালোবাসা
দিবস উপলক্ষে ভিডিওটি মাই সাউন্ড এর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
Comments
Post a Comment