চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জুটির প্রথম ছবি ‘শাহেনশাহ’র নতুন গান প্রকাশ হয়েছে রবিবার (২৫ আগস্ট) বিকেলে। থাইল্যান্ডে চিত্রায়িত এ গানের নাম ‘ও প্রিয়া’
লিংকনের লেখা ও সুরে গেয়েছেন অশোক সিং। পুরোপুরি রোমান্টিক ভাবে নির্মিত এ গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
এমনকি সোশ্যাল মিডিয়াতেও শাকিব খান ও নুসরাত ফারিয়ার এই গানটি ইতিবাচকভাবে দেখছেন দর্শক। ইউটিউবে গান প্রকাশের ২ ঘণ্টার মধ্যে হাজারও দর্শক মন্তব্য করেছেন।
সবকিছু মিলিয়ে, ‘শাহেনশাহ’ ছবির এ গানের মাধ্যমে শাকিব-ফারিয়ার রোমান্স নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে।
শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ অক্টোবর, জানিয়েছেন এর পরিচালক শামীম আহমেদ রনি। শাকিব খান, নুসরাত ফারিয়া ছাড়া এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে রোদেলা জান্নাতের। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি।


Comments
Post a Comment