চার'শ কোটি পেড়িয়ে ‘সাহো’

শুরুতে মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও বক্স অফিসে ঝড় তুলেই চলেছে প্রভাস অভিনীত সিনেমা ‘সাহো’। মাত্র ১০ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ৪শ’ কোটি রুপি আয় করে নিয়েছে। 
তরুণ পরিচালক সুজিতের ‘সাহো’ সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন প্রভাস, শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ, অরুণ বিজয়, জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডে, মন্দিরা বেদিসহ অনেকে।
৩০ আগস্ট ‘সাহো’ বিশ্বব্যাপী মুক্তি পায়। মুক্তির মাত্র দু’দিনেই সিনেমাটি ২০০ কোটি রুপি ঘরে তোলে।

Comments